ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

মথ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মথ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অর্থ-বছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি করা হলেও, বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিতভাবে কোন রঙ খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এরূপ রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ।

NEW21
NEW21

সব খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সর্বসাধারণকে ‘মুগ’ ডাল ক্রয়ের সময় বিশুদ্ধতা যাচাই এবং এতে রঙ মিশ্রিত করা হয়েছে কি-না, তা নিশ্চিত হয়ে কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

মথ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫