ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

ভোলায় মোহনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ভোলায় মোহনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোলায় মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানার ওপর অতর্কিত হামলার ঘটনায় গতকাল শুক্রবার মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মো. সবুজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ভোলা সদর মডেল থানাধীন দক্ষিণবঙ্গ পলিটেকনিক্যাল কলেজের সামনে সাংবাদিক জসিমের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তাঁর ডান হাতের তর্জনীতে গভীর ক্ষত তৈরি হয়। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

এজাহার সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর আসামি সবুজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি সংবাদ করেন সাংবাদিক জসিম রানা। ওই সংবাদ প্রকাশের পর থেকে সবুজসহ কয়েকজন তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। এজাহারে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে জসিমের সঙ্গে আসামিদের দেখা হলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আসামি সবুজ তাঁর হাতে থাকা দা দিয়ে জসিমের মাথায় কোপ মারেন। তিনি হাত তুলে আঘাত ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের তর্জনী কেটে যায়। এ সময় অন্য আসামিরা তাঁকে কিলঘুষি মারেন এবং পকেটে থাকা ৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ভোলায় মোহনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫