ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পায়ের মাংস উড়ে গেল মিলনের

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন নামের এক ব্যক্তির গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের পশ্চিম ভবানীপুর এলাকার নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

মিলন (৫০) রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার বলেন, মিলনের ভলকানাইজ দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। তখন চালক, মিলনসহ তিনজন বসে গল্প করার সময় হঠাৎ বিকট শব্দে একটি ঘরের টিনের চাল উড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গেলে দেখে রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে আছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক মো. নুরুল ইসলাম আজম কালবেলাকে বলেন, হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পায়ের মাংস উড়ে গেল মিলনের

আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫