ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন মোটরসাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাত দিয়ে বলেন, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহিদুল মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যায়। তাকে কর্দমাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক বলেন, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটরসাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যায়। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫