ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

কল রেকর্ড ফাঁসের পর ববি বললেন, ‘এসব জোড়াতালি’

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

কয়েক বছর সিনেমার খবরে নেই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছিলেন না ব্যক্তিগত খবরেও। চলতি মাসের শুরু থেকেই প্রেম ও গোপন বিয়ের খবরে আলোচনায় ছিলেন তিনি। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে। এর মধ্যে নায়িকার কল রেকর্ড ফাঁস হল। তবে ববির দাবি, কেউ ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করেছে।

ওই কল রেকর্ড থেকে বোঝা যায়, চিত্রনায়িকা ববি ও বাশার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে এই সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে মন থেকে ভালোবাসেন বলে জানান।

ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে ববি দাবি করেছেন, এসব আলাপচারিতা দুই থেকে তিন বছর আগের। এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে অডিওটি বানানো হয়েছে। এটার সঙ্গে বাস্তব আলাপের কোনো মিল নেই।

নায়িকা বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? তার জবাব দেননি ববি। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে!

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

কল রেকর্ড ফাঁসের পর ববি বললেন, ‘এসব জোড়াতালি’

আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫