ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

শিল্পের জ্বালানি সাশ্রয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের যাত্রা

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

দেশের শিল্প-কারখানাগুলো বহু বছর ধরে গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলা করে আসছে। চাহিদামতো জ্বালানি ও বিদ্যুত না পাওয়ার কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ফকির টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি জিরো ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস প্রতিস্থাপনে সক্ষম হয়েছে, যা নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। ফলে শিল্পের খরচ কমবে। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফকির ফ্যাশন ফ্যামিলির অধীনস্থ প্রতিষ্ঠান ফকির টেকনোলজি। ফকির টেকনোলজি বলছে, এই উদ্যোগ দেশে রূপান্তরিত জ্বালানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা জেডইআরও (জিরো) ব্র্যান্ড নামে তিনটি ভিন্ন ক্ষমতাসম্পন্ন বিইএসএসের (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বেস) সফলতার সাথে প্রতিস্থাপনে সক্ষম হয়েছে। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির চাহিদা অনুযায়ী নকশা করা জিরো বেস সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সাথে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা রাখে।

ফকির টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, এই নতুন সংযোজন শিল্পখাতে বিদ্যুৎ সক্ষমতা নিশ্চিত করতে এক নতুন মাইলফলক তৈরি করেছে। এক মেগাওয়াটের জিরো বেসটি বছরে ৬৬১ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম, যা দেশের পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

শিল্পের জ্বালানি সাশ্রয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের যাত্রা

আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫