ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ হারালেন এক পুলিশ সদস্য

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ হারালেন এক পুলিশ সদস্য

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে মো. রায়হানুল ইসলাম ওরফে রানা নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রায়হানুল ইসলাম একই গ্রামের মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। শনিবার ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন রানা। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রানার বোন মোছাম্মৎ সাম্মী আক্তার বলেন, নতুন কর্মস্থলে যোগদানের জন্য আজকে ঢাকা যাওয়ার কথা ছিল ভাইয়ের। ভাই আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারছি না।

শেরপুর থানার ওসি মইনুদ্দিন কালবেলাকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ হারালেন এক পুলিশ সদস্য

আপডেট সময় : ০৪:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫