ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

দশ বছর পর মিরপুরে দেখা মিলল বাংলাদেশের শতরানের উদ্বোধনী জুটির

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

দশ বছর পর মিরপুরে দেখা মিলল বাংলাদেশের শতরানের উদ্বোধনী জুটির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে স্পিনারদের রাজত্ব দেখা গেছে। শেষ ওয়ানডে ম্যাচেও একইরকম  উইকেট প্রত্যাশা করা হয়েছিল। সেভাবেই দুই দল বোলিং আক্রমণ সাজিয়েছে।

তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার টস জিতে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিফটি পেয়েছেন। একশর পর তাদের জুটি ছাড়িয়েছে দেড়শ’ রান।

এতে ওপেনিংয়ে বাংলাদেশ প্রায় তিন বছর পর একশ’ রানের জুটি পেল। এর আগে ২০২২ সালের আগস্টে হারারেতে ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাস ১১৯ রানের জুটি গড়েছিলেন। তারপর আর ওপেনিংয়ে একশ’ রানের জুটির দেখা পায়নি বাংলাদেশ।

এমনকি ওপেনিংয়ে ফিফটি রানের দেখা পেতেও ১৩ ম্যাচ পেরিয়ে গেছে বাংলাদেশের। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ১০০ রানের ওপেনিং জুটি খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১০ বছর পেছনে। ২০১৫ সালে নভেম্বরে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ১৪৭ রানের জুটি গড়েছিলেন। সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে।

ওই ম্যাচে তামিম ও ইমরুল কায়েসের দু’জনই সমান ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। সৌম্য ও সাইফ এবার বড় জুটির হিসেবে তামিম ও ইমরুলকে ছাড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত তারা ১৭৬ রানের জুটি গড়ে থামেন। সৌম্য তখন ৯১ রানে অপরাজিত ছিলেন। সাইফ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংস ৮০ রানে নিয়ে থামেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

দশ বছর পর মিরপুরে দেখা মিলল বাংলাদেশের শতরানের উদ্বোধনী জুটির

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫