ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ উত্তোলন

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ উত্তোলন

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজনের মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফন করার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার চারটি গ্রাম থেকে চারটি মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ জানিয়েছে, এসব মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃতদের মধ্যে পিরোজখালি গ্রামের লাল্টু হোসেন (৫২), খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম (৪৫), নফরকান্দি গ্রামের খেদের আলী (৪০) ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা (৪৫)।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর ডিঙ্গেদহ এলাকার কয়েকজন শ্রমিক একসঙ্গে মদ পান করেন। এরপর ১১ অক্টোবর চারজন অসুস্থ হয়ে মারা যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরদিন ১২ অক্টোবর আরও তিনজন মারা গেলে তাদের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. হোসেন আলী জানিয়েছেন, উত্তোলিত মরদেহের ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ উত্তোলন

আপডেট সময় : ০৫:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫