ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুলশিক্ষকের

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুলশিক্ষকের

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি উপজেলার যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন।
এ ঘটনার পর সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুলশিক্ষকের

আপডেট সময় : ০৫:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫