ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরাইলের

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল‑আবিবের জন্য আর হুমকি নয়— এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

এদিকে, ইসরাইলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরাইলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা। 

আরও পড়ুন

ইসরাইলের হাতে আটকের পর যে বার্তা দিলেন শহিদুল আলম

মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এক আঘাতে—এমন পরিবারের সংখ্যাও অসংখ্য। কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরাইলের

আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫