ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বাসের চাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়। এতে ওই শিক্ষক গুরুতর আহত হয়। বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। বাসটিকে ভাঙচুর করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ঘণ্টা দুয়েক অবরোধের পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালি হাইওয়ে থানার রেকার খবর দেওয়া হয়েছে। রেকার আসলে খাঁদ থেকে বাস সরিয়ে থানায় নেওয়া হবে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরেই বাস চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বাসের চাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫