ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

নাটোরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর, আহত ২

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা অসাবধানতাবশত টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

নাটোরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর, আহত ২

আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫