ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভোট দিয়ে বুলবুল বললেন ‘সবই নতুন লাগছে’

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তা, বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

আজ সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বিসিবি সভাপতি এবং পরিচালক পদের প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল।

জীবনে প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে বুলবুল সাংবাদিকদের বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

নির্বাচনকে ঘিরে চলমান সমালোচনা ও ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলব। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’

তবে নির্বাচনী আলোচনার মধ্যেও তিনি জাতীয় দলকে অভিনন্দন জানাতে ভোলেননি। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বুলবুল বলেন, ‘আমাদের মূল কাজই জাতীয় দলকে নিয়ে। ওরা অসাধারণ ক্রিকেট খেলছে। এই দলটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে সামনে ওয়ানডে সিরিজের জন্য মিডল অর্ডারে আরও কিছুটা উন্নতির প্রয়োজন আছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ভোট দিয়ে বুলবুল বললেন ‘সবই নতুন লাগছে’

আপডেট সময় : ০২:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫