ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো এশিয়া কাপ। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।

সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।

ভারতের কাছে হারের পর ১ ম্যাচ শেষে সুপার ফোরের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান পাকিস্তান। -০.৬৮৯ রানরেটের ফলে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। এই তালিকার শীর্ষে রয়েছে ভারত, এর পরের স্থানে বাংলাদেশ এবং তৃতীয়তে আছে শ্রীলঙ্কা।

ভারতের কাছে বাজেভাবে হারের পর সুপার ফোরে পাকিস্তানের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ২৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ টাইগাররা।

নেট রানরেটে অনেক পিছিয়ে থাকা পাকিস্তানকে ফাইনাল খেলতে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে রানরেট বাড়ানোর দিকেও। যদি সেটি করতে পারে তাহলে পাকিস্তানের ফাইনাল খেলার ভালো সম্ভাবনা থাকবে। আর যদি বাকি দুই ম্যাচের একটিতে জিতে তাহলে হারিস রউফদের ফাইনাল খেলার সম্ভাবনা একেবারেই থাকবে না বলা চলে। নানা কঠিন সমীকরণ মিললে কেবল এক ম্যাচ জিতে ফাইনালে দেখা যেতে পারে পাকিস্তানকে। যদিও তা অসম্ভবই বলা চলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫