ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

গুরুদাসপুরে আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসবের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় গুরুদাসপুরের নাজিরপুর ডিগ্রি কলেজ হলরুমে ওই বিতর্ক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবু। এ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন। অন্যদের মধ্যে আয়োজিত নাজিরপুর কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারী সহকারী অধ্যাপক হারুনুর রশীদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য দেন।
“শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনই শিক্ষার্থীদের অন্তরায়” বিষয়টির পক্ষে-বিপক্ষে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়, ধারাবারিষা উচ্চবিদ্যালয়, হাঁসমারী মফিজ উদ্দিন মডেল হাইস্কুল, বৃপাথুরিয়া হাইস্কুল, সিংড়ার মহিষমারী উচ্চ বিদ্যালয়, চামারী বিএম উচ্চ বিদ্যালয়, বিলদহর হাইস্কুল ও কলম হাইস্কুল রয়েছে।
বিতর্ক উৎসবের প্রথমদিন মডারেটরের দায়িত্বে ছিলেন বড়াইগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলী। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

গুরুদাসপুরে আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসবের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫