কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আসামীসহ ২৩,০০০ পিস চকলেট বাজি, ১ টি মোটরসাইকেল এবং মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ, ১ হাজার ৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি আজ দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে গত ০৬ সেপ্টেম্বর আনুমানিক ১১ টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭ এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া বাজার নামক স্হানে হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ ইয়াসিন (৪০), পিতাঃ মোঃ জিল্লুর রহমান, গ্রামঃ আব্দুলপুর, পোস্টঃ বড়গানদিয়া, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ২৩,০০০ পিস চকলেট বাজি এবং ০১ টি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৭,২৫,০০০/- (সাত লক্ষ পচিশ হাজার) টাকা।
অন্য দিকে বিজিবির আরেকটি অভিযানে গত ০৬ সেপ্টেম্বর আনুমানিক ৩ টা ১৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৬এস হতে আনুঃ ৫০গজ বাংলাদেশের অভ্যান্তরে মরঘাটি নামক স্থান হতে জেসিও নং- ১০৭৫৭ নায়েব সুবেদার মোঃ আব্দুর রব এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্হায় ভারতীয় নেশাজাতীয় ৩০০ পিস Dexamethason tablets এবং ৪৫০ পিস cyproheptadine hydrochloride tablets আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমুল্য- ২,২৫,০০০/- ( দুই লক্ষ পঁচিশ হাজার) ও গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২০৪০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পূর্ব পাড়া মাঠ নামক স্থানে জেসিও-১০১২২ নায়েব সুবেদার মোঃ বজলুল রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারতীয় ১৮ বোতল মদ এবং ৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা।
আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-১০,৭৩,০০০/- (দশ লক্ষ তিয়াত্তর হাজার) টাকা।
গৃহীত কার্যক্রম।* আটককৃত আসামীকে চোরাচালানী মালামাল ও মোটরসাইকেলসহ গাংনী থানায় মামলা দায়ের করত হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এন এইস সোহান, কুষ্টিয়া 




















