ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর, ১৪৪ ধারা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে। কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে একই সময় একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাবেশের আয়োজন করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন।

বাসার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, ‘পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাবেশে তাকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু ‘ছাত্র সমাজের’ ব্যানারে একই সময় একই স্থানে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। এমন অবস্থায় আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর, ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫