ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

শক্তিশালী ঝড় ‘কিকো’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে শক্তিশালী ঝড় ‘হারিকেন কিকো’। ক্যাটাগরি ৪ মাত্রার হওয়ায় হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। তবে প্রয়োজনে এটি বাড়ানো বা আগেও শেষ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হারিকেন কিকো স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলবে।

হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ‘ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে। তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশ ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসতে পারে। তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

শক্তিশালী ঝড় ‘কিকো’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে

আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫