ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

  • Meghla
  • আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নুরুজ্জমান ওরফে জামান (২২) নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জমান পলিয়ানপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর ঘাতক বড় ভাই উজ্জল (২৭) পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জল হোসেন তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতেন এবং সেখানেই খাওয়াদাওয়া করতেন। সোমবার সকালে খাওয়াদাওয়া নিয়ে উজ্জল ও নুরুজ্জমানের পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নুরুজ্জমান এসে বড় ভাইয়ের আচরণের প্রতিবাদ করলে রাগের মাথায় উজ্জল তার সঙ্গে থাকা পেয়ারা কাটার ছুরি দিয়ে নুরুজ্জমানের পেটে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় নুরুজ্জমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ভৈরবা নামক স্থানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ভাইকে ধরতে পুলিশের অভিযান চলছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫