ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কুমিল্লায় সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামি আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
মামুন (৪০) পাশের তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার তিতাসের শীর্ষ সন্ত্রাসী আল মামুন খুন-চাঁদাবাজি-টেন্ডারবাজি-অস্ত্র-মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এসব কারণে এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৪টায় গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেক পোস্টে আল-মামুন ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ আটক হয়ে কারাগারে যায়। জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসী আল মামুন শুক্রবার রাতে ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছি। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

কুমিল্লায় সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫