ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ায়। গভীর রাতে নাঈমের মা বিষয়টি টের পান এবং পরিবারের সদস্যদের জানান। পওে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, ‘রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রাক্কালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫