ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে খাদিজা খাতুন (১৬) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধারাবারিষা গ্রামে এই ঘটনা ঘটে।

খাদিজা উপজেলার ধারাবারিষা গ্রামের আবুল কালামের মেয়ে এবং ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানান-দুপুরে খাদিজা মোবাইল ফোন ব্যবহার করছিল।এসময় ছোট বোন ফোন চাইলে খাদিজা না দেওয়ায় মা ফোনটি নিয়ে ছোট বোনকে দিয়ে দেন। এ ঘটনায় খাদিজা ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে সে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসমাউল হক বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫