ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা ও চাঁদাবাজি মামলায় মডেল মেঘনার জামিন নামঞ্জুর

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে আসামি মেঘনার পক্ষে তার আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব জামিন শুনানি করেন। এর আগে, গত ১৭ এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী নারীদের দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করেন। পরে কৌশলে তাদের সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা ও চাঁদাবাজি মামলায় মডেল মেঘনার জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৬:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫