ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে ভারতীয় মা-ছেলে আটক

  • Meghla
  • আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধপথে দেশে ফেরার সময় ভারতীয় নাগরিক মা-ছেলেকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের বলাই দাসের স্ত্রী পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে এদের আটক করা হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তারা দেশে ফেরার চেষ্টা করছিলো। আটক মা-ছেলেকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জীবননগরে ভারতীয় মা-ছেলে আটক

আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫