বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন। তিনি জানান, আমরা ১৫ জেলার সাংবাদিকরা সাতক্ষীরায় অবস্থান করছি। এ
জানা গেছে, জামিনে মুক্তি পাচ্ছেন কালের কণ্ঠের তালা প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান টিপু। সাংবাদিকদের কঠোর আন্দোলনের ফলে তার এই মুক্তি মিলছে।
জামিনে মুক্তি পাবার প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের আলোচনার পর এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কালের কণ্ঠ সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, বিকেলের মধ্যেই জামিনে মুক্তি পাচ্ছেন সাংবাদিক টিপু। তার মুক্তির জন্য সাংবাদিকরা অপেক্ষায় আছেন।
ছাড়া অন্য সাংবাদিকরাও আছেন। আমরা সাতক্ষীরায় জেলগেটে আছি।