ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

রাজধানীর চকবাজারে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগে একটি বাসায় আব্দুল্লাহ (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মিলেছে। সে স্থানীয় মাদ্রাসায় কীতাব বিভাগে পড়তো।

আজ বুধবার দুপুরে পূর্ব ইসলামবাগে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে তার বাবা আব্দুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে মাদ্রাসা থেকে এসে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে টাকা গুনছিল। কিছু সময় পরে তার মা কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে আব্দুল্লাহ সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

পরে তাকে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে ফাঁস দিয়েছে বলতে পারেননি স্বজনরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আব্দুল্লাহ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুমিরা গ্রামের প্লাস্টিক ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে। বর্তমানে চকবাজারের পূর্ব ইসলামবাগে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

রাজধানীর চকবাজারে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫