ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যোন এরেস্টের ব্যবস্থা করো, যেন কুষ্টিয়ায় যাওয়া না লাগে

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে বুধবার (২৩ এপ্রিল) হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এ সময় তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করেন, ‘আজকে কোন মামলা? কিছু জানো নাকি?’

জবাবে আইনজীবী বলেন, জানা নাই। তখন ইনু বলেন, আগামী ৮ মে কুষ্টিয়ায় তারিখ রয়েছে। এখানে ৬ মে হাজিরা রয়েছে। ৭ মে একটা মামলায় শ্যোন এরেস্টের ব্যবস্থা করো। যাতে ৮ মে কুষ্টিয়ায় না যাওয়া লাগে। তখন আইনজীবী তাকে আশ্বস্ত করেন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এভাবেই আইনজীবীর সঙ্গে আলাপ করেন হাসানুল হক ইনু। এদিন ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্যোন এরেস্টের ব্যবস্থা করো, যেন কুষ্টিয়ায় যাওয়া না লাগে

আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫