ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এ সময় শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে। যেখানে ৫০টি ৫০০ মিলিলিটার বোতলে ২৫ লিটার ও ১০টি ২ লিটার বোতলে ২০ লিটারসহ মোট ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কালীগঞ্জকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত শিখা রানী বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

আপডেট সময় : ০৬:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫