ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আবদুর রর ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক।

সাবেক ইউপি সদস্য বজলুর রহমান জানান, নিহত আবদুর রব দুপুরে তার এক আত্বীয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। পথের মধ্যেই আত্বীয়ের বাড়ির দরজায় গেলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে পথচারীরা দেখে স্বজনদের খবর দিলে তার নিহতের মরদেহ উদ্ধার করেন।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দফানের জন্য অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫