ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

সদরপুরে গোয়াল ঘরে আগুন, গবাদি পশু পুড়ে ছাই

ফরিদপুরের সদরপুরে গোয়াল ঘরে আগুন লেগে এক চায়ের দোকানির ৩টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। রবিবার (২০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলা আকোটের চর ইউনিয়নের মনিকোঠা গ্রামের মৃত খলিল বেপারীর ছেলে সুমন বেপারীর গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার দুপুরে উপজেলার মনিকোঠা গ্রামের সুমন বেপারীর জানান, রবিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে লোকজনের চিৎকারে ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা ৩টি গরু, ১টি ছাগলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারী জানান, আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরু ও একটি ছাগলসহ গবাদিপশু সহ একটি গোয়ালঘর পুড়ে গেছে।

সদরপুর ফায়র সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নরেন্দ্র নাথ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

সদরপুরে গোয়াল ঘরে আগুন, গবাদি পশু পুড়ে ছাই

আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫