ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সজনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সিদ্দিক হোসেন রামনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার বিকালে সজনা গাছের ডাল কাটতে যান সিদ্দিক হোসেন। ওই গাছের ওপর দিয়ে চালে গেছে পল্লীবিদ্যুতের তার। গাছের ডাল কাটার একপর্যায়ে বৈদ্যুতিক তারে জাড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থেলেই প্রাণ হারান সিদ্দিক। আর সোমবার সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘আমি এখন ছুটিতে আছি। তাই বিষয়টি সম্পর্কে জানি না।’

নিয়ামতপুর

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫