ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের কাজির মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, নওগাঁ শাখা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তিন বছর ছয় মাস মেয়াদি এই কোর্সগুলো উচ্চমাধ্যমিকের পর সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হয় এবং কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। এ ছাড়া এই কোর্সগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) কোর্সের তুলনায় অধিক জিপিএ, মেয়াদকাল ও ক্রেডিট সম্পন্ন পাঠ্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

তারা বলেন, দেশে সেবামূলক পেশা হিসেবে নার্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে এই পেশার শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত স্বীকৃতি থেকে বঞ্চিত। তাই শিক্ষার্থীরা কোর্সগুলোর সনদকে স্নাতক (পাস) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের এই দাবিকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫