ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী শহরে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। সোমবার গভীর রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফৌজদারি পুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতঘরে আগুন লেগে পাশের আরো দুটি ঘর পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা পাশের বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দন সোমাদ্দারের ভাই গৌতম সোমাদ্দার বলেন, কোনরকম ঘর থেকে বের হতে পেরেছি, কোন কিছুই আগুন থেকে রক্ষা করতে পারি নাই, আগুনে ঘরের সকল মালামাল জিনিসপত্র পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে কোন কিছুই আর নাই।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, ফোন পাওয়ার সাথে সাথে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫