ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে নদীতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ

  • Meghla
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে পড়ে গিয়ে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা।

রবিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে একটি পাথরবোঝাই বাল্কহেড ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান। সহকর্মীরা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক জানান, ডুবুরি দলের সহায়তায় পরদিন (সোমবার) সকালে উদ্ধার অভিযান চালানো হবে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে নদীতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫