ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার মাদক আটক

মালিকবিহীন অবস্থায় ১৩ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ৩০৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০.২০০ কেজি হেরোইন, ০৯ বোতল ফেন্সিডিল এবং ১০০ পিস সিনেগ্রা ট্যাবলেট আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

কুষ্টিয়ার ৪৭ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল আনুমানিক রাত ৮ টা ৪০ মিনিটে জেসিও-৮৮০০ নায়েব সুবেদার গোলাম ফারুক এর নেতৃত্বে ব্যাটলিয়ন সদরের বিশেষ টহল কর্তৃক জিয়া রোড, মিরপুর, কুষ্টিয়া নামক স্থানে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী আল্লাহর নামে চলিলাম পরিবহন (গাড়ী নং কুষ্টিয়া-জ ১১-০০২৮) তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৩০৯৪ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য-৯,২৮,২০০/- (নয় লক্ষ আটাশ হাজার দুইশত) টাকা।

এছাড়াও আশ্রায়ান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ০.১০০ কেজি হেরোইন ও ০৯ বোতল ফেন্সিডিল এবং শেওড়াতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ০.১০০ কেজি হেরোইন ও ১০০ পিস সিনেগ্রা ট্যাবলেট আটক করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ১৩,৬১,৮০০/- (তেরো লক্ষ একষট্টি হাজার আটশত) টাকা।
আটককৃত ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং সিনেগ্রা ট্যাবলেট বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার মাদক আটক

আপডেট সময় : ০৭:৫২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫