ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের বিশাল শোডাউন

আওয়ামী লীগের দূর্গ বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিতে ব্যাপক শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।

আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে শতাধিক মটরসাইকেল, অর্ধশত মাহিন্দ্র ও ইজিবাইক নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগে বের হয়।

এরপর তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে উপজেলা পরিষদ চত্ত্বরে পথসভায় মিলিত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি বলেন, খুব শীঘ্রই গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা গণ অধিকার পরিষদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে। আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের দল।
সাধারণ মানুষের জন্য কাজ করবে গণ অধিকার পরিষদ। কারো দালালি করার জন্য রাজনীতি করতে আসি নাই। কোটালীপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। সবাই ভাই ভাই। এখানে হিন্দু-মুসলমান উভয়ের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধন।
কোটালীপাড়ায় কোন সন্ত্রাসী-চাদাঁবাজ নেই। তবে কেউ যদি সন্ত্রাসী ও চাঁদাবাজী করতে আসে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
কোটালীপাড়ায় কোন প্রকার পুলিশি হয়রানী চলবে না। থানায় দালালীর নামে সাধারণ মানুষদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যারা এসব দালালী কাজ নিয়োজিত আছেন তাদের সাবধান করে দিতে চাই। এখনও সময় আছে দালালি বন্ধ করেন। তা না হলে এসব দালালরা পালানোর পথ পাবেন না।
আর যদি কোন প্রকার তথ্য প্রমান ছাড়া আমার কোটালীপাড়ার একজন ব্যক্তিকে আটক করা হয় বা আটকের নামে বাণিজ্য করার চেষ্টা করা হয় তাহলে গণঅধিকার পরিষদ সেকল দুর্নীতিবাজ পুলিশ ও দালালদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের বিশাল শোডাউন

আপডেট সময় : ১০:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫