ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ২

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অভিনব কৌশলে বহনকৃত ৭৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মামুনের নেতৃত্বে একটি দল নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামের পালপাড়ার মোড়ে অবস্থান নেয়। এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ধাক্কাধাক্কির একপর্যায়ে পালিয়ে গেলেও অপর দুইজন—সানোয়ার হোসেন (৩৮), পিতা: ফজলুর রহমান, গ্রাম: ক্যাসাডাঙ্গা, রাজশাহী এবং নার্গিস আক্তার, পিতা: জব্বার হোসেন, গ্রাম: ইদুর বটতলি, নওগাঁ সদর—কে আটক করা হয়।

আটককৃতদের ব্যাগে থাকা বিস্কুটের মোড়কে প্যাকেট খোলার পর বেরিয়ে আসে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদকগুলো বিস্কুটের প্যাকেটে ভরে পরিবহন করছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫