ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া বিজিবির অভিযানে ৩ ভারতীয় সহ ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়ায় ভারতীয় ৩ জন মাদক চোরাকারবারীসহ ৬৯ বোতল ফেন্সিডিল, মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।

কুষ্টিয়ার ৪৭ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১৮ এপ্রিল আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ভারত বাংলাদেশের সিমান্ত চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থানে নায়েক মোঃ শাহজালাল (নং ৮০২৫২) এর নেতৃত্বে একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশী নাগরিক মোঃ নিজাম মন্ডল (৪৫), পিতা-মোঃ ময়েজ উদ্দিন মন্ডল, গ্রাম-ডিগ্রীরচর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার বাড়ি হতে ভারতীয় ৩ জন মাদক চোরাকারবারী যথাক্রমে:
(ক) মোঃ জুয়েল মন্ডল (২৫), পিতা-মোঃ নিজাম উদ্দীন মন্ডল,
(খ) মোঃ রাকিবুল মন্ডল (৩৫), পিতা-শাহাদ আলী মন্ডল এবং
(গ) মোঃ বাপন মন্ডল (৩২), পিতা-মোঃ কালাচাদ মন্ডল,
উপরোক্ত সকলের স্থায়ী ঠিকানা-জেলা মুর্শিদাবাদ, ভারত-কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। অভিযানের সময় উক্ত ঘটনার সাথে জড়িত বাংলাদেশী নাগরিক মোঃ নিজাম মন্ডল (৪৫) এবং মোঃ শরিফ মন্ডল (২৫), পিতা- মোঃ নিজাম মন্ডল, উভয়েই পলাতক রয়েছে।

২। একই তারিখে তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাটপাড়া নামক স্থানে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা এবং চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আকন্দপাড়া নামক স্থান হতে ভারতীয় ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়।

৩। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য- ২,২২,১০০/- (দুই লক্ষ বাইশ হাজার একশত) টাকা।

৪। আটককৃত ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত গাঁজা ও ইয়াবা ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।

৫। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। ভারতীয় নাগরিকসহ বিপুল পরিমাণ মাদক আটক এ ব্যাটালিয়নের অঙ্গীকার ও কঠোর অবস্থানেরই একটি উদাহরণ। ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া বিজিবির অভিযানে ৩ ভারতীয় সহ ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫