ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন এবং পরিচালনায় ছিলেন রাজু আহমেদ মিঠু। বক্তব্য রাখেন মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, ধলু জয়নাল আবেদিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা—যেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা—দেওয়া হচ্ছে না বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫