ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

  • Meghla
  • আপডেট সময় : ১২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

আপডেট সময় : ১২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫