ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোর। রবিবার সন্ধ্যায় ক্যাম্পের সি ব্লকে কিশোর-তরুণদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এক তরুণীকে উত্ত্যক্তের জেরে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে নুর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত তরুণের নাম নুর হোসেন ওরফে সাইফুল সি ব্লকেরই বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহত দুই কিশোরকেও চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক।

পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, এক রোহিঙ্গা তরুণীকে উত্ত্যক্তের জেরে আশ্রয়শিবিরের পাশে ফুটবল খেলার মাঠে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হলে ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫