ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

চলে গেলেন নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

না ফেরার দেশে চলে গেলেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা। পরিবার সূত্রে জানা গেছে, ৮৯ বছর বয়সে লিমায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, রবিবার এক পারিবারিক বিবৃতিতে তার ছেলে আলভারো ভার্গাস ইয়োসা বলেন, “গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের বাবা মারিও ভার্গাস ইয়োসা আজ লিমায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন।”

মারিও বার্গাস ইয়োসার তিন সন্তান জানিয়েছেন, পারিবারিকভাবেই তারা বাবার শেষকৃত্য সারবেন, কোনো নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

বিশ্বসাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক দমননীতি, স্বৈরতন্ত্রের ভয়াবহতা এবং ব্যক্তি স্বাধীনতার সংগ্রামকে নিজের সাহিত্যকর্মে তুলে ধরেছেন নিপুণভাবে। একসময় তিনি নিজ দেশ পেরুর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন—সাহসী এক পদক্ষেপ, যা তার বিশ্বাস ও দায়বোধেরই প্রতিফলন।

‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এর মত সাহিত্যকর্মের স্রষ্টা বার্গাস ইয়োসাকে বিবেচনা করা হয় ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে।  সূত্র: সিএনএন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

চলে গেলেন নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা

আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫