ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সবার নজর এড়িয়ে প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা পড়লেন এক বিশ্ববিদ্যালয় ছাত্র। ঘটনাটি ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ট্রলিব্যাগে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা অনেকেই জানেন। তবে জীবন্ত প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরার ঘটনা হয়ত আগে শোনা যায়নি। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে চেয়েছিল ওই শিক্ষার্থী। কিন্তু বয়েস হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। তাই বাড়ি থেকে আনা বড় কালো ট্রলিব্যাগেই ভরে প্রেমিকাকে নিয়ে ঢুকছিল হোস্টেলে, তবে শেষ পর্যন্ত ওই শিক্ষার্থী ধরে পড়ে যান।

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি।

এই ঘটনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ‌‘ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি।’

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে তরুণ সমাজের অবক্ষয় বলে সমালোচনা করেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫