ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়িতে আকস্মিক বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছের চাপা পড়ে ছকিলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত ছকিলা বেগম উপজেলার নাওডাঙা ইউনিয়নের উত্তর ফকিরপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার নাওডাঙা ইউনিয়নের উত্তর ফকিরপুর গ্রামের ওই গৃহবধূ তার বড় বোন ছবিয়া বেগমের সাথে রাতে ঘুমাতে যান। রোববার ভোররাতে আকস্মিকভাবে প্রবলবেগে কাল বৈশাখী ঝড় শুরু হলে বড়বোন ছবিয়া ছোটবোন ছকিলা বেগমকে নিয়ে অন্যত্র যেতে বলে। কিন্তু ছোটবোন না শোনায় বড় বোন ঘর থেকে বের হতে না হতেই ওপর থেকে গাছের ডাল ভেঙে পড়লে বুকে গাছ চাপা পেয়ে ছকিলা বেগম ঘরেই তাৎক্ষপিক মারা যান। এতে বড়বোন ছবিয়া বাইরে বের হতে না হতেই আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।

এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫