ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

পহেলা বৈশাখ ঘিরে নাগালের বাইরে ইলিশের দাম

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

পয়লা বৈশাখ মানেই পান্তা-ইলিশ, আর পান্তা-ইলিশ মানেই যেন বাঙালির এক অন্যরকম রসনা ও রীতি। কিন্তু প্রতিবারের মতো এবারও বৈশাখে সেই ইলিশ যেন হয়ে উঠেছে মধ্যবিত্তের জন্য এক ফাঁদ। ইলিশের দামে এখন বৈশাখী উত্তাপ। এমনিতেই ইলিশের দাম চড়া। আর পহেলা বৈশাখ উপলক্ষে তা যেন ক্রেতার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। যে ইলিশ যত বড়, তার দর তত বেশি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাজারে হঠাৎ করেই কয়েকগুণ দাম বেড়েছে ইলিশের।

রাজধানীর প্রায় বড় বাজারগুলোতেই ইলিশের কেজি প্রতি দাম বেড়েছে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। রবিবার রাজধানীর কারওয়ান বাজার, বনানী, বাড্ডা, নিউমার্কেট, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। দেখা যায়, ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের একটি ইলিশের দাম উঠেছে মানভেদে ২,২০০ থেকে ৩,০০০ টাকায়। আর মাঝারি আকৃতির ইলিশের কেজি ২৮০০-৩০০০ টাকার নিচে মিলছে না। আর সবচেয়ে বড় আকৃতির ইলিশ মাছ ৩৫০০-৩৭০০ টাকা দাম চাওয়া হচ্ছে।

ইলিশ কিনতে আসা অনেকেই হতাশার সুরে বলছেন, পহেলা বৈশাখকে ঘিরে সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। চলতি সপ্তাহে ইলিশের চড়া দাম দেখে বিশ্বাস করতেই কষ্ট হয় যে আমাদের দেশের মাছ। কিন্তু ইলিশের দামের এ অবস্থা কেন? গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে উৎপাদনও বাড়ছে ইলিশের। কিন্তু উচ্চমূল্যের কারণে দেশের এই মাছটির স্বাদ নিতে পারছে না সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উপলক্ষ্যে হঠাৎ করেই ইলিশের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ, মৌসুম না থাকায় সাগরে বা নদীতে খুব বেশি ইলিশ ধরা পড়ছে না। আবার সব নিষিদ্ধ মৌসুম হওয়ার কারণে সব নদীতে জেলেরা জাল ফেলতে পারছেন না। ফলে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তবে ভোক্তারা এজন্য অসাধু চক্রের কারসাজিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে ইলিশের দাম বাড়াচ্ছে। তা না হলে ইলিশ মাছের এত দাম কেন হবে?

মিরপুর-১ এর বাসিন্দা সিকদার আনজাবিন রহমান বলেন, বৈশাখে পান্তা ইলিশ খাবে-বাচ্চাদের এমন আবদারে ইলিশ কিনতে এসে বিব্রত না বিরক্ত হচ্ছি। যে বাজেট করে বাসা থেকে বের হয়েছি, তাতে ইলিশ মাছ কিনতে পারছি না। বাচ্চাদের কি বলে যে শান্তনা দিব। ওদের কাছে লজ্জাই পেতে হবে।

নুরুল হাবিব নামের এক বিক্রেতা বলেন, এক সময় ইলিশ মাছ খাওয়ার খুব প্রচলন ছিল। এখন তার অনেকটাই ভাটা পড়েছে। তারপরও ভালোই বিক্রি হচ্ছে। একেবারে খারাপও না আবার বেশি ভালোও না। আসলে এই সময় মানুষ একটু ভালো ইলিশ খেতে চায়। কিন্তু আমরা কমদামে তেমন মাছ পাচ্ছি না। পাইকারি দামই অনেক বেশি, তাই বিক্রি করতেও আমাদের বেশি দাম রাখতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নদী বা সাগর থেকে ইলিশ আহরণের পর ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে কয়েকটি হাত ঘুরে। এসময়ই মাছটির দাম বেড়ে যায়। যে ইলিশ যত বড়, তার দর তত বেশি। এছাড়া, অসাধু ব্যবসায়ীরা মজুত করেও ইলিশের দাম বাড়িয়ে দেয়। তবে সংশ্লিষ্টরা বলেছেন, ইলিশ পাচার হয় কি না, তা খতিয়ে দেখা উচিত।

উল্লেখ্য, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশ ইলিশ। জিডিপিতে ইলিশের অবদান প্রায় ১ শতাংশ। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দশকে ইলিশ উৎপাদন বেড়েছে। গত ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতি বছর উৎপাদন হচ্ছে ৫ লাখ টনের বেশি। ২০১৭-১৮ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন। ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ৫০ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৫ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫ লাখ ৬৭ হাজার টন এবং ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৭১ হাজার টন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

পহেলা বৈশাখ ঘিরে নাগালের বাইরে ইলিশের দাম

আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫