ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রবিবার উপজেলার নওদাগা এলাকায় সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

স্থানীয় লোকজন জানান, চৈতন্য পাল সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে এলাঙ্গী গ্রামের মাঠে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে সড়কে পড়ে যান। এসময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫