ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

মহেশপুরে কৃষকের ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ছয় হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বোয়ালে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী পৌর এলাকার বোয়ালে গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা কৃষকেরা জানান, কৃষক লিয়াকত আলী দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফলও বিক্রি করেছেন। রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কৃষক লিয়াকত আলীর অভিযোগ, ধার-দেনা করে আমার ড্রাগন বাগানে অনেক টাকা খরচ করেছি। শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই। এতে করে আমি দিশেরহারার মধ্যে পড়ে গেছি। আমার ধারণা পূর্ব শত্রুতার কারণেই আমার ড্রাগন বাগানটি কাটা হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, ড্রাগন গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

মহেশপুরে কৃষকের ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫