ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

সোনারগাঁয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় আম বাগানের পাশে কাঁশবনের ভেতর থেকে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোরে গরুর ঘাস কাটতে গিয়ে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

সিরাজুল ইসলামের বড় ছেলে শামীম রেজা বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভোগতেছিলেন। ওষুধ ছাড়া তিনি একদিনও চলতে পারেননা। গত ৬ এপ্রিল রবিবার সকাল ১১টায় আমার বাবা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। বিভিন্ন যায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোন সন্ধান না পেয়ে ৮ তারিখ মঙ্গলবার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে আগেই নিহতের ছেলে থানায় জিডি করেছেন সেহেতু স্বাভাবিক মৃত্যু হলেও ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

সোনারগাঁয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫