ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

তরমুজ লাল না হওয়ায় বিক্রেতাসহ দুইজনকে কুপিয়ে জখম

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় তরমুজ লাল না হওয়াকে কেন্দ্র করে বিক্রেতাসহ দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার আমিরুল ইসলাম (৩৭) ও বেলগাছি গ্রামের রুবেল হোসেন (৩৫)। আহতদের মধ্যে আমিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শুক্রবার সকালে তরমুজ কেনা নিয়ে এক ক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্রেতা আমিরুল। ঘটনার জেরে রাতে ফের হামলার শিকার হন তিনি ও তার বন্ধু রুবেল।

আহত আমিরুল জানান, রাতে বন্ধু রুবেলের সঙ্গে মোটরসাইকেলে বড়বাজার এলাকায় গেলে কয়েকজন যুবক তাদের পথরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের জখম করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

ওসি খালেদুর রহমান আরও জানান, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

তরমুজ লাল না হওয়ায় বিক্রেতাসহ দুইজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫